৮ম শ্রেণি - বাংলা মাস্টারবুক

২০২৬ শিক্ষাবর্ষের জন্য NCTB নির্ধারিত নতুন কারিকুলাম ও 'বাংলা  প্রথম ও দ্বিতীয় পত্র' পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এই সহায়ক বইটি রচিত। টেন মিনিট স্কুল রিসার্চ টিম প্রণীত MAP Method অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। মূলত সৃজনশীল প্রশ্নপদ্ধতির আন্তর্জাতিক মানদণ্ড 'Bloom’s Taxonomy'-কে বাংলাদেশের বর্তমান পরীক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ শিখন পদ্ধতিটি প্রণয়ন করা হয়েছে।

বৈশিষ্ট্য

  • সংস্করণ: ২য় সংস্করণ
  • কভার: পেপার কভার
  • পেইজ কাউন্ট: ৪৯৬
  • ফ্রি ডেলিভারি

কোর্স সম্পর্কে বিস্তারিত

শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা নিশ্চিত করতে প্রতিটি অধ্যায়কে তিনটি প্রধান অংশে বিন্যস্ত করা হয়েছে:

১. Master:

এই বিভাগের  মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর থিওরি অংশের ধারণাকে মজবুত করা।

এই অংশে যা যা আছে- 

  • বিস্তারিত থিওরি: এই অংশে প্রতিটি টপিকের প্রয়োজনীয় ব্যাখ্যা করা হয়েছে, যেন শিক্ষার্থীরা মুখস্থনির্ভর না হয়ে ভালোভাবে বুঝে পড়তে পারে।

গদ্য, পদ্য, নাটক ও উপন্যাসের মূলভাব ভালোভাবে বুঝতে ও অনুধাবন করতে পারবে। অন্যদিকে, সহজ বিশ্লেষণের মাধ্যমে ব্যাকরণের জটিল বিষয়গুলো দ্রুত বুঝতে পারবে। এছাড়াও, নির্মিতি লেখার নিয়মের পাশাপাশি রয়েছে নির্মিতির উপর সাজেশন ও সমাধান।

  • নমুনা প্রশ্ন সমাধান: অনুশীলনীর নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে।

২. Apply: 

শিক্ষার্থীরা যা শিখছে, তার তাৎক্ষণিক মূল্যায়নের জন্য এই বিভাগটি সাজানো হয়েছে। 

এই অংশে যা যা আছে- 

  • ব্যাখ্যাসহ MCQ: প্রতিটি পাঠের ওপর ভিত্তি করে বহুনির্বাচনি প্রশ্ন এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হয়েছে।

  • মডেল টেস্ট: শিক্ষার্থীদের প্র্যাকটিস করার জন্য রয়েছে অধ্যায় শেষে বিগত বছরগুলোতে বিভিন্ন  স্বনামধন্য স্কুলের পরীক্ষার প্রশ্নসম্বলিত বহুনির্বাচনি মডেল টেস্ট।

৩. Prove: 

পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এই অংশটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করবে।

এই অংশে যা যা আছে- 

  • প্রশ্নের  সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর সকল সৃজনশীল এবং নমুনা প্রশ্নের নির্ভুল ও সহজবোধ্য ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান।

  • শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন বিশ্লেষণ: স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর।

  • সৃজনশীল মডেল টেস্ট: পরীক্ষা উপযোগী প্রশ্নের মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ।

  • স্মার্ট লার্নিং (QR Code): অতিরিক্ত অনুশীলনী এবং বিশেষ রিসোর্সের জন্য QR Code  সংযোজন।

 

সচরাচর জিজ্ঞাসা

যেসকল শিক্ষার্থী ২০২৬ সালে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।