SSC মাস্টারবুক (উচ্চতর গণিত)

২০২৬ শিক্ষাবর্ষের জন্য NCTB নির্ধারিত নতুন কারিকুলাম ও 'উচ্চতর গণিত' পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এই সহায়ক বইটি রচিত। টেন মিনিট স্কুল রিসার্চ টিম প্রণীত MAP Method অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। মূলত সৃজনশীল প্রশ্নপদ্ধতির আন্তর্জাতিক মানদণ্ড 'Bloom’s Taxonomy'-কে বাংলাদেশের বর্তমান পরীক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ শিখন পদ্ধতিটি প্রণয়ন করা হয়েছে।

বৈশিষ্ট্য

icon

সংস্করণ: ২য় সংস্করণ

icon

কভার: পেপার কভার

icon

পেইজ কাউন্ট: ৫৮৪

icon

ফ্রি ডেলিভারি

কোর্স সম্পর্কে বিস্তারিত

বইটি সম্পর্কে

শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা নিশ্চিত করতে প্রতিটি অধ্যায়কে তিনটি প্রধান অংশে বিন্যস্ত করা হয়েছে:

১. Master: 

এই বিভাগের  মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর গাণিতিক ধারণাকে মজবুত করা।

 এই অংশে যা যা আছে- 

  • বিস্তারিত থিওরি: এই অংশে অধ্যায়ের  প্রতিটি টপিককে পাঠ্যবইয়ের তুলনায় আরও বিশদভাবে এবং উন্নত ভিজ্যুয়াল উপস্থাপনায় ব্যাখ্যা করা হয়েছে, যেনো শিক্ষার্থীরা মুখস্থনির্ভর না হয়ে গণিতের গুরুত্বপূর্ণ বেসিক ধারণাগুলো  ভালোভাবে  বুঝতে ও অনুধাবন করতে পারে।

এছাড়াও অধ্যায়ের গুরুত্ব ও প্রয়োজন অনুযায়ী ক্যালকুলেটর হ্যাক্স কিংবা কুইক হ্যাক্স দেওয়া হয়েছে। 

  • টাইপভিত্তিক সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলোকে টাইপভিত্তিক আলাদা করে সমাধান দেওয়া হয়েছে। 

  • নমুনা প্রশ্ন সমাধান: অনুশীলনীর নমুনা প্রশ্নের  নির্ভুল ও সহজবোধ্য ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়েছে। 

২. Apply: 

শিক্ষার্থীরা যা শিখছে, তার তাৎক্ষণিক মূল্যায়নের জন্য এই বিভাগটি সাজানো হয়েছে। 

এই অংশে যা যা আছে- 

  • ব্যাখ্যাসহ MCQ: প্রতিটি পাঠের ওপর ভিত্তি করে বহুনির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হয়েছে।

  • মডেল টেস্ট: শিক্ষার্থীদের  নিজস্ব প্রস্তুতি যাচাই করার জন্য অধ্যায় শেষে দেওয়া হয়েছে বোর্ড স্ট্যান্ডার্ড    বহুনির্বাচনী মডেল টেস্ট।

৩. Prove: 

পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এই অংশটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করবে।

এই অংশে যা যা আছে- 

  • সৃজনশীল প্রশ্নের  সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর  সকল সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান।

  • বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুল বিশ্লেষণ: বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর।

  • সৃজনশীল মডেল টেস্ট: বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নের মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ।

  • স্মার্ট লার্নিং (QR Code): অতিরিক্ত অনুশীলনী এবং বিশেষ রিসোর্সের জন্য QR Code  সংযোজন।

বইটির অনন্য বৈশিষ্ট্য

  • অনুশীলনীর টাইপ ভিত্তিক  সমাধান

  • মূল বইয়ের থিওরির উদাহরণ ও  চিত্রসহ ব্যাখ্যা, সহজে মনে রাখার কুইক  হ্যাকস্‌

  • অনুশীলনীর নমুনা প্রশ্নের সমাধান

  • টপিক ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন (বিভিন্ন স্বনামধন্য স্কুল ও বিগত এসএসসি পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত)

  • অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন (বিভিন্ন স্বনামধন্য স্কুল ও বিগত এসএসসি পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত)

  • আরও অনুশীলনের জন্য মডেল টেস্ট

  • QR CODE এর সাহায্যে কঠিন টপিকের Explainer Video এবং অনুশীলনের জন্য অতিরিক্ত প্রশ্নোত্তর

 

সচরাচর জিজ্ঞাসা

আরও কোন জিজ্ঞাসা আছে?