English Grammar and Writing
গ্রামার অনেক শিখেছেন, কিন্তু গুছিয়ে লিখতে গেলেই কি আটকে যাচ্ছেন? শুধু রুলস মুখস্থ করার দিন শেষ! আপনার ইংরেজির বেসিক মজবুত করতে 10 Minute School English Centre নিয়ে এসেছে "English Grammar and Writing" কোর্স। এই কোর্সের মূল লক্ষ্য হলো গ্রামারকে আপনার বাস্তব জীবনে ব্যবহার উপযোগী করে তোলা। একাডেমিক পড়াশোনা, প্রফেশনাল কাজ বা দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে আপনি যেন আত্মবিশ্বাসের সাথে নির্ভুল ইংরেজি লিখতে ও ব্যবহার করতে পারেন, সেটিই নিশ্চিত করা হবে এই কোর্সে।
ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি লিখতে আজই ভর্তি হোন আমাদের কোর্সে। বিস্তারিত জানতে আপনার নিকটস্থ ইংলিশ সেন্টারে চলে আসুন অথবা কল করুন 16910 নম্বরে। 10 Minute School-এর ওয়েবসাইটে ভিজিট করুন।
এই কোর্সে যা থাকছে
- ৩ মাসের কোর্স এবং ৩০টি ক্লাস
- সপ্তাহে ৩টি ক্লাস
- ২৬টি লেকচার, ৩টি Language Club এবং ১টি Assessment
- Task-Teach-Task (TTT) ফ্রেমওয়ার্কে প্রত্যেক ক্লাস
- কোর্স শেষে সার্টিফিকেট
কোর্সটি যেভাবে সাজানো হয়েছে
Grammar Module
১৯টি ক্লাসের মাধ্যমে ইংরেজির প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ গ্রামার টপিকগুলো বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে সহজভাবে শেখানো হবে।
Writing Module
৭টি ক্লাসের মাধ্যমে বিভিন্ন বিষয়ের ওপর কীভাবে লিখতে হয় তার structure ও method-সহ হাতে-কলমে writing প্র্যাকটিস করানো হবে।
Language Club
৩টি ল্যাঙ্গুয়েজ ক্লাবে বিভিন্ন আনন্দদায়ক ও ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীরা একসাথে প্র্যাকটিস করার এবং নিজেদের ভুল শুধরে শেখার সুযোগ পাবে।
Assessment Structure
কোর্স শেষে ১টি ফাইনাল অ্যাসেসমেন্ট, যেখানে গ্রামার এবং রাইটিং মডিউলের ওপর টেস্ট নেওয়া হবে।
কোর্স সম্পর্কে বিস্তারিত
Practical গ্রামার ক্লাস
- রুলস মুখস্থ না করে গ্রামারের ব্যবহারে ফোকাস
- আগে meaning জেনে পরে rules শেখা (TTT Method)
- Practical tasks-এর মাধ্যমে গ্রামার শেখা
হাতে-কলমে Writing শেখা
- Brainstorming করে idea গুছিয়ে লেখার step-by-step গাইডলাইন
- Academic ও professional যেকোনো প্রয়োজনে নির্ভুলভাবে লেখার প্র্যাকটিস
- Writing এর সাধারণ ভুলগুলো সহজে বুঝতে ও শুধরে নিতে টিচারদের regular feedback
Language Club & Peer Review
- Sentence-building games-এর মাধ্যমে grammar প্র্যাকটিস
- রিয়েল রাইটিং স্যাম্পল নিয়ে peer error-hunt ও editing
- নিজের লেখা প্রেজেন্ট করে structured peer feedback
সচরাচর জিজ্ঞাসা
১৬+ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী বা প্রফেশনালদের জন্য কোর্সটি ডিজাইন করা হয়েছে।