SSC মাস্টারবুক (আইসিটি)
২০২৬ শিক্ষাবর্ষের জন্য NCTB নির্ধারিত নতুন কারিকুলাম ও 'আইসিটি' পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এই সহায়ক বইটি রচিত। টেন মিনিট স্কুল রিসার্চ টিম প্রণীত MAP Method অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। মূলত সৃজনশীল প্রশ্নপদ্ধতির আন্তর্জাতিক মানদণ্ড 'Bloom’s Taxonomy'-কে বাংলাদেশের বর্তমান পরীক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ শিখন পদ্ধতিটি প্রণয়ন করা হয়েছে।
বৈশিষ্ট্য
- সংস্করণ: ২য় সংস্করণ
- কভার: পেপার কভার
- পেইজ কাউন্ট: ১৯২
- ফ্রি ডেলিভারি
Course details
শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা নিশ্চিত করতে প্রতিটি অধ্যায়কে তিনটি প্রধান অংশে বিন্যস্ত করা হয়েছে:
১. Master:
এই বিভাগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর থিওরি অংশের ধারণাকে মজবুত করা।
এই অংশে যা যা আছে-
-
বিস্তারিত থিওরি: এই অংশে অধ্যায়ের প্রতিটি টপিককে পাঠ্যবইয়ের তুলনায় আরও বিশদভাবে এবং উন্নত ভিজ্যুয়াল উপস্থাপনায় ব্যাখ্যা করা হয়েছে, যেন শিক্ষার্থীরা মুখস্থনির্ভর না হয়ে পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো ভালোভাবে বুঝতে পারে।
-
নমুনা প্রশ্ন সমাধান: অনুশীলনীর নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে।
২. Apply:
শিক্ষার্থীরা যা শিখছে, তার তাৎক্ষণিক মূল্যায়নের জন্য এই বিভাগটি সাজানো হয়েছে।
এই অংশে যা যা আছে-
-
MCQ: প্রতিটি পাঠের ওপর ভিত্তি করে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে।
-
মডেল টেস্ট: শিক্ষার্থীদের নিজস্ব প্রস্তুতি যাচাই করার জন্য অধ্যায় শেষে দেওয়া হয়েছে বোর্ড স্ট্যান্ডার্ড বহুনির্বাচনি মডেল টেস্ট।
৩. Prove:
পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এই অংশটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করবে।
এই অংশে যা যা আছে-
-
অনুশীলনীর MCQ সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর সকল MCQ
-
সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর সকল SQ (সংক্ষিপ্ত প্রশ্ন) এর সমাধান
বইটির অনন্য বৈশিষ্ট্য
-
মূল বইয়ের থিওরির গোছানো নোট
-
অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান
-
টপিকভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন (বিভিন্ন স্বনামধন্য স্কুল ও বিগত এসএসসি পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত)
Frequently Ask Questions
যেসকল শিক্ষার্থী ২০২৬ সালে নবম কিংবা দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।
