HSC 28 ইংরেজি দ্বিতীয় পত্র: মাস্টার বুক

English 2nd Paper-এ Grammar আর Writing — দুটো আলাদা জায়গায় দুর্বল থাকলে পুরো পরীক্ষাটাই কঠিন হয়ে যায়। অনেক শিক্ষার্থী Grammar মুখস্থ করে, কিন্তু কোন নিয়ম কোথায় লাগবে সেটা ধরতে পারে না। 10MS Research Team এই বইয়ে Grammar-এর প্রতিটি টপিক উদাহরণসহ বুঝিয়ে দিয়েছে, Board প্রশ্নের সমাধান এক জায়গায় এনেছে, আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নও যুক্ত করেছে।

বৈশিষ্ট্য

icon

সংস্করণ: ৩য় সংস্করণ

icon

কভার: পেপার কভার

icon

পেইজ কাউন্ট: ৩৮০

icon

ফ্রি ডেলিভারি

Course details

১। থিওরি / মৌলিক আলোচনা

English 2nd Paper-এর জন্য NCTB থেকে সরাসরি কোনো পাঠ্যবই দেওয়া হয় না। তাই স্টুডেন্টরা বিভিন্ন প্রকাশনীর বই সংগ্রহ করার চেষ্টা করে। আলাদা আলাদা বই থেকে Grammar-এর নিয়ম পড়তে গেলে বিভ্রান্তি তৈরি হয়, একটি নিয়ম আরেকটির সাথে মেলে না। এই সমস্যাটাই সমাধান করেছে English 2nd Paper MasterBook।

 

10MS Research Team প্রতিটি Grammar টপিক একদম গুছিয়ে তৈরি করেছে। প্রতিটি টপিকে আছে Rules-সহ বিস্তারিত Fundamental Discussion, যেখানে ব্যাখ্যাগুলো সহজ ভাষায় লেখা এবং Board প্রশ্নকে প্রাধান্য দিয়ে উদাহরণ সাজানো। পাশাপাশি আছে Topic-based সহজ Explanation, যা প্রতিটি নিয়মকে প্রয়োগের জায়গায় দাঁড় করিয়ে দেয়। আর প্রতিটি টপিকের ভেতরে ছড়িয়ে আছে Quick Grammar Hacks, যেগুলো ছোট আকারে গুরুত্বপূর্ণ নিয়ম ও ট্রিকস উপস্থাপন করে, যাতে পরীক্ষার আগে দ্রুত মনে করা যায়।

 

এই বইটি একটি Complete Grammar Note হিসেবে কাজ করে। তোমার নোট তৈরি, শুধু পড়তে বসো।

 

Practice Part

 

  • প্রতিটি Grammar টপিক অনুযায়ী HSC Board Questions সাজানো আছে। বোর্ড পরীক্ষায় কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসে তা আগে থেকেই বোঝা যাবে।
  • প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় প্রশ্নের অনুযায়ী সাজানো হয়েছে। সুতরাং আগে থেকেই পরীক্ষার প্রশ্নের ধরন চেনা থাকবে।
  • Admission-এর জন্য গুরুত্বপূর্ণ Grammar টপিকগুলোতে University রেফারেন্সসহ MCQ আছে। বোর্ড আর ভর্তি পরীক্ষার প্রস্তুতি এই বই থেকেই নেওয়া যাবে।

 

Writing Part

 

  • HSC পরীক্ষার Writing Part-এর জন্য বাছাইকৃত Formal Letter ও Email আছে। পরীক্ষায় যে ধরনের Letter বা Email আসে তা লেখার কাঠামো এখান থেকে রপ্ত করা যাবে।
  • Report Writing আলাদাভাবে আছে। এই অংশ ভালোভাবে পড়লে পরীক্ষায় Report-এর Structure নিয়ে আর ভাবতে হবে না।
  • Paragraph Writing ও Free Writing-এর বাছাইকৃত সাজেশন আছে। তপোমার Overall প্রস্তুতিতে এই অংশটুকু কাজে আসবে সবচেয়ে বেশি।
  • বইয়ের শেষে Board Questions ও পূর্ণ Model Test আছে। পরীক্ষার আগে নিজেকে যাচাই করার সুযোগ এখানেই।

বইটির অনন্য বৈশিষ্ট্য

  • বোর্ডের প্রশ্নভিত্তিক Grammar Theory — প্রতিটি টপিকের নিয়ম, ব্যাখ্যা এবং উদাহরণ এক জায়গায় গুছিয়ে পাবে, আলাদা আলাদা বই ঘেঁটে বিভ্রান্ত হতে হবে না

 

  • Quick Grammar Hacks প্রতিটি টপিকে — গুরুত্বপূর্ণ নিয়ম ও ট্রিকস ছোট আকারে দেওয়া আছে, পরীক্ষার আগে দ্রুত মনে করিয়ে নেওয়া যাবে

 

  • HSC Board Questions টপিক অনুযায়ী সাজানো — NCTB স্টাইলে সাজানো প্রশ্নগুলো দিয়ে অনুশীলন করলে পরীক্ষার প্যাটার্ন আর অচেনা লাগবে না

 

  • University Admission MCQ Bank — ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Grammar টপিকগুলোয় বিশ্ববিদ্যালয় রেফারেন্সসহ MCQ আছে, HSC-র পাশাপাশি ভর্তির প্রস্তুতিও এগিয়ে রাখতে পারবে

 

  • Writing Part সম্পূর্ণ আছে এই বইয়েই — Formal Letter, Report Writing, Paragraph এবং Free Writing সব কিছু বাছাই করে দেওয়া আছে, লেখার অংশে নম্বর হারানোর ভয় থাকবে না

 

  • পূর্ণাঙ্গ Board Questions ও Model Test — বইয়ের শেষে আসল পরীক্ষার মতো Model Test দিয়ে নিজেকে যাচাই করতে পারবে, পরীক্ষার হলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে

Frequently Ask Questions

আরও কোন জিজ্ঞাসা আছে?