[Add-on] HSC 28 মাস্টারবুক: আইসিটি
Course details
১। থিওরি / মৌলিক আলোচনা
১। থিওরি / মৌলিক আলোচনা
এইচ এস সি শিক্ষার্থীদের জন্য NCTB কর্তৃক আইসিটির একটি পাঠ্যবই নির্ধারণ করা হলেও বিভিন্ন স্বনামধন্য লেখকের বইকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায়ই একাধিক বইয়ের পড়তে গিয়ে বিভ্রান্ত হয়। 10MS Research Team এই সমস্যাটা মাথায় রেখে NCTB-অনুমোদিত সব বইয়ের থিওরি একসাথে সমন্বয় করে এই Master Book তৈরি করেছে। থিওরি অংশটি এমনভাবে গুছিয়ে লেখা হয়েছে যেন এটি সরাসরি তোমার নোট হিসেবে কাজ করে, আলাদা করে নোট বানানোর দরকারই নেই ।
২। অনুশীলন
২। অনুশীলন
অনুশীলনের জন্য এই বইয়ে আছে -
- বিগত বছরগুলোতে বোর্ডে আসা বহুনির্বাচনি প্রশ্নোত্তর-বোর্ডে কোন ধরনের প্রশ্ন বেশি আসে এবং কোন টপিক থেকে বেশি আসে তা আগে থেকেই বুঝতে পারবে, আলাদা করে প্রশ্নব্যাংক খোঁজার দরকার নেই।
- বিগত বছরগুলোতে বোর্ডে আসা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর - সৃজনশীল প্রশ্নের উত্তরে সর্বোচ্চ মার্কস নিশ্চিতের প্রস্তুতি শুরু হবে এখানেই।
- প্রয়োজন অনুযায়ী পাঠ শেষে গাণিতিক সমস্যার সমাধান - গাণিতিক সমস্যা নিয়ে আটকে থাকার দিন শেষ! বইয়ের এই সেগমেন্ট যদি তুমি পড়া শেষ করো, পরীক্ষায় গাণিতিক সমস্যা সংক্রান্ত প্রশ্নে তোমাকে কেউ আটকাতে পারবে না।
- বিগত বছরগুলোতে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নোত্তর - যা পড়ে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তরে সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে পারবে।
- প্রতিটি পাঠ শেষে ৫০ মার্কের প্র্যাকটিস সেট- নিজের প্রস্তুতি কতটুকু হলো, পরীক্ষার আগেই যাচাই করে নেওয়া যায়।
এছাড়াও QR Code স্ক্যান করলে পাচ্ছো অতিরিক্ত সৃজনশীল ও MCQ- প্র্যাকটিসের সুযোগ সবসময় খোলা।
৩। রিভিশন / এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
৩। রিভিশন / এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
পরীক্ষার আগের রিভিশনের জন্যও মাস্টারবুক হবে তোমার সঙ্গী। কারণ এই বইয়ে -
- প্রতিটি অধ্যায়ের শুরুতে বোর্ডে আসা প্রশ্নের ভিত্তিতে চ্যাপ্টার এনালাইসিস - কোন টপিক থেকে কোন ধরনের প্রশ্ন বোর্ডে আসে তা পড়া শুরুর আগেই জানতে পারবে। তাই কোন টপিকে কতটুকু সময় দিতে হবে তা পড়া শুরুর আগেই বুঝতে পারবে।
- পাঠ শেষে প্রয়োজন অনুযায়ী Quick Revision - গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত মাথায় গেঁথে নেওয়া যাবে।
- অধ্যায় শেষে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য "এক নজরে" সেগমেন্টে - পরীক্ষার আগে পুরো অধ্যায় রিভিশনের জন্য এই এক সেগমেন্টই যথেষ্ট।
বইটির অনন্য বৈশিষ্ট্য
বইটির অনন্য বৈশিষ্ট্য
- NCTB-অনুমোদিত একাধিক বইয়ের গোছানো থিওরি
— আলাদা করে একাধিক বই খুঁজতে হবে না।
- প্রতি অধ্যায়ের শুরুতে বোর্ড প্রশ্নের ভিত্তিতে চ্যাপ্টার এনালাইসিস আছে — কোন টপিকে কতটুকু গুরুত্ব দিতে হবে, তা আগেই বুঝে পড়া শুরু করতে পারবে।
- বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি , জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নোত্তর — পরীক্ষায় ঠিক কোন ধরনের প্রশ্ন আসে তা বুঝে যাবে সহজেই, বোর্ড প্রশ্নের প্যাটার্ন বুঝলে প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে।
- প্রয়োজনীয় গাণিতিক সমস্যার সমাধান পাঠের সাথেই যুক্ত — ICT-র গাণিতিক/প্রোগ্রামিং অংশে আর আটকে যাবে না, পরীক্ষার হলে উত্তর করবে আত্মবিশ্বাসের সাথে।
- প্রতিটি অধ্যায়ের শেষে প্র্যাকটিস সেট — পড়া শেষে নিজেকে যাচাই করার সুযোগ সরাসরি বইয়ের মধ্যেই পেয়ে যাবে
- QR Code-এর মাধ্যমে অনুশীলনের জন্য অতিরিক্ত প্রশ্নোত্তর— বইয়ের বাইরেও অনুশীলনের সুযোগ থাকছে, পরীক্ষার প্রস্তুতি হবে আরও শক্ত।
- "এক নজরে" সেগমেন্টে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য একসাথে- পরীক্ষার আগে এক নজরেই রিভিশন দিয়ে দিতে পারবে পুরো অধ্যায়
![[Add-on] HSC 28 মাস্টারবুক: আইসিটি](https://cdn.10minuteschool.com/images/catalog/media/ChatGPT_Image_May_18%2C_2026%2C_04_54_15_PM_%282%29_1779111951690.png)