কল করুন: 16910 (24x7)
হোয়াটসঅ্যাপ: +8801896016252(24x7)
দেশের বাহির থেকে: +880 9610916910
ইমেইল: [email protected]
পার্টনারশিপের জন্য: [email protected]
স্বত্ব © ২০১৫ - ২০২৬ টেন মিনিট স্কুল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
এই কোর্সে যা থাকছে
এই কোর্সে যা থাকছে

লেখালেখিতে আগ্রহ আছে, পরিচিতজনদের কাছে ভালো লেখেন বলে নামডাকও আছে, কিন্তু একজন স্বীকৃত লেখক হতে কী কী করতে হয় তা জানেন না বলে লেখালেখির অভ্যাসটিকে শুধু শখ পর্যায়েই রেখে দিয়েছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। লেখক হিসেবে সফল হতে হলে একজন ভালো লেখকের গুণাবলি সম্পর্কে জানা প্রয়োজন।
কেমন হয় যদি আপনাকে লেখালেখির সকল বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেন জনপ্রিয় লেখক আনিসুল হক? “মা”, “যারা ভোর এনেছিল”, “উষার দুয়ারে”-সহ অনেকগুলো বিখ্যাত বইয়ের লেখক এবং প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক আনিসুল হক “লেখালেখির হাতেখড়ি” কোর্সটিতে ইন্সট্রাক্টর হিসেবে রয়েছেন। “লেখালেখির হাতেখড়ি” কোর্সে লেখক আনিসুল হক তাঁর কয়েক দশকের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদেরকে শেখাবেন কীভাবে লেখালেখি শুরু করতে হয়, লেখালেখির কৌশল এবং লেখক হওয়ার জন্য প্রয়োজনীয় গাইডলাইন।
কোর্সটির মাধ্যমে আপনি লেখালেখি শুরু করার ব্যাপারে স্বচ্ছ ধারণা পাবেন। কীভাবে লিখতে হয় শুধু তাই নয়, আপনার সৃজনশীলতাকে আরও কার্যকর ও সঠিক উপায়ে লিখতে ও প্রকাশ করতেও শিখবেন “লেখালেখির হাতেখড়ি” কোর্সটিতে। তাই আর দেরি না করে লেখক হিসেবে ক্যারিয়ার গড়ার বেসিকস শিখতে এনরোল করুন জনপ্রিয় লেখক আনিসুল হকের “লেখালেখির হাতেখড়ি” কোর্সটিতে।

কীভাবে পেমেন্ট করবেন তা বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন