SSC মাস্টারবুক (উচ্চতর গণিত)
বৈশিষ্ট্য
সংস্করণ: ২য় সংস্করণ
কভার: পেপার কভার
পেইজ কাউন্ট: ৫৮৪
ফ্রি ডেলিভারি
বৈশিষ্ট্য
সংস্করণ: ২য় সংস্করণ
কভার: পেপার কভার
পেইজ কাউন্ট: ৫৮৪
ফ্রি ডেলিভারি
কোর্স সম্পর্কে বিস্তারিত
বইটি সম্পর্কে
বইটি সম্পর্কে
শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা নিশ্চিত করতে প্রতিটি অধ্যায়কে তিনটি প্রধান অংশে বিন্যস্ত করা হয়েছে:
১. Master:
এই বিভাগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর গাণিতিক ধারণাকে মজবুত করা।
এই অংশে যা যা আছে-
-
বিস্তারিত থিওরি: এই অংশে অধ্যায়ের প্রতিটি টপিককে পাঠ্যবইয়ের তুলনায় আরও বিশদভাবে এবং উন্নত ভিজ্যুয়াল উপস্থাপনায় ব্যাখ্যা করা হয়েছে, যেনো শিক্ষার্থীরা মুখস্থনির্ভর না হয়ে গণিতের গুরুত্বপূর্ণ বেসিক ধারণাগুলো ভালোভাবে বুঝতে ও অনুধাবন করতে পারে।
এছাড়াও অধ্যায়ের গুরুত্ব ও প্রয়োজন অনুযায়ী ক্যালকুলেটর হ্যাক্স কিংবা কুইক হ্যাক্স দেওয়া হয়েছে।
-
টাইপভিত্তিক সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলোকে টাইপভিত্তিক আলাদা করে সমাধান দেওয়া হয়েছে।
-
নমুনা প্রশ্ন সমাধান: অনুশীলনীর নমুনা প্রশ্নের নির্ভুল ও সহজবোধ্য ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়েছে।
২. Apply:
শিক্ষার্থীরা যা শিখছে, তার তাৎক্ষণিক মূল্যায়নের জন্য এই বিভাগটি সাজানো হয়েছে।
এই অংশে যা যা আছে-
-
ব্যাখ্যাসহ MCQ: প্রতিটি পাঠের ওপর ভিত্তি করে বহুনির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হয়েছে।
-
মডেল টেস্ট: শিক্ষার্থীদের নিজস্ব প্রস্তুতি যাচাই করার জন্য অধ্যায় শেষে দেওয়া হয়েছে বোর্ড স্ট্যান্ডার্ড বহুনির্বাচনী মডেল টেস্ট।
৩. Prove:
পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এই অংশটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করবে।
এই অংশে যা যা আছে-
-
সৃজনশীল প্রশ্নের সমাধান: পাঠ্যবইয়ের অনুশীলনীর সকল সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান।
-
বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুল বিশ্লেষণ: বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর।
-
সৃজনশীল মডেল টেস্ট: বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নের মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ।
-
স্মার্ট লার্নিং (QR Code): অতিরিক্ত অনুশীলনী এবং বিশেষ রিসোর্সের জন্য QR Code সংযোজন।
বইটির অনন্য বৈশিষ্ট্য
বইটির অনন্য বৈশিষ্ট্য
-
অনুশীলনীর টাইপ ভিত্তিক সমাধান
-
মূল বইয়ের থিওরির উদাহরণ ও চিত্রসহ ব্যাখ্যা, সহজে মনে রাখার কুইক হ্যাকস্
-
অনুশীলনীর নমুনা প্রশ্নের সমাধান
-
টপিক ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন (বিভিন্ন স্বনামধন্য স্কুল ও বিগত এসএসসি পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত)
-
অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন (বিভিন্ন স্বনামধন্য স্কুল ও বিগত এসএসসি পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত)
-
আরও অনুশীলনের জন্য মডেল টেস্ট
-
QR CODE এর সাহায্যে কঠিন টপিকের Explainer Video এবং অনুশীলনের জন্য অতিরিক্ত প্রশ্নোত্তর
