HSC 26 অনলাইন ব্যাচ - কেমিস্ট্রি
তোমরা যারা এইচএসসি ২০২৬ পরীক্ষায় অংশ নিচ্ছো, তোমরা নিশ্চয়ই জানো যে, এইচএসসি পরীক্ষার মধ্যবর্তী সময়টা তোমার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। এই সময়ের প্রস্তুতির উপর শুধু এইচএসসি পরীক্ষার ফলাফল নয় বরং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নির্ভর করে। সাথে সেটা যদি হয় বিজ্ঞানের বিভাগীয় বিষয়, তাহলে তো সেটার গুরুত্ব আরও বেড়ে যায়। কেননা, এইচএসসি পর্যায়ে গ্যাপ রেখে গেলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পিছিয়ে যেতেই হবে।
আমরা অনেকেই কঠিন ভেবে কেমিস্ট্রি ঠিকমত পড়ি না কিংবা পড়তে ভয় পাই। আবার অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে বিষয়টাকে আরও কঠিন ভেবে গ্যাপ করে ফেলে। রসায়নের বিক্রিয়া জটিল হলেও ভালোভাবে শিখতে পারলে এই জটিল বিক্রিয়াই তোমার কাছে হয়ে যেতে পারে একদম সহজ। তাই, তোমাদের এই রসায়ন ১ম ও ২য় পত্র নিয়ে আমাদের এই অনলাইন ব্যাচ প্রোগ্রাম তোমাদের এই বিষয়ে থাকা গ্যাপ ও রসায়ন ভীতি দূর করতে প্রস্তুত। এই প্রোগ্রামটি সাজানো হয়েছে এমনভাবে যেন একজন শিক্ষার্থী অল্প সময়ে এবং ইফেক্টিভভাবে কোর্সটি শেষ করতে পারে।
আর নয় রাসায়নিক বিক্রিয়া দেখে ঘাবড়ে যাওয়া! আজই এনরোল করো “HSC 2026 অনলাইন ব্যাচ - রসায়ন” প্রোগ্রামে যেন টেন মিনিট স্কুলের সাথে তোমার কেমিস্ট্রিতে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয় ১০০ তে ১০০!
এই কোর্সে যা থাকছে
- কোর্সটি করছেন ৩৭৭৭ জন
- ২টি বিষয়
- প্রতি সপ্তাহে ৩টি লাইভ ক্লাস
- ডেইলি এক্সাম
- অধ্যায়ভিত্তিক লেকচার শিট
- অধ্যায় ভিত্তিক QNA ক্লাস ও রিপোর্ট কার্ড
তোমার ব্যাচের ফ্রি ফেসবুক গ্রুপে জয়েন করো
সারাদেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও এক্সপার্ট টিচারদের সাথে সবসময় কানেক্টেড থাকতে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে।
কোর্স ইন্সট্রাক্টর

Mohammed Istiaque

Aman Islam Siam

Fardin Ihasan
কোর্সটি করে যা শিখবেন
- রসায়নে শুধু ভালো নম্বরই নয় বরং দক্ষ হওয়া।
- কেমিস্ট্রির থিওরি ভালোভাবে বুঝে সৃজনশীল পদ্ধতিতে ভালো মানের উত্তর লেখার দক্ষতা অর্জন।
- জৈব রসায়নের সকল দুর্বলতা দূর করে দক্ষ হওয়া।
- সৃজনশীল অংশে লেখার মান উন্নয়ন করা।
- পরীক্ষাভীতি ও রসায়ন ভীতি দূর করা।
- অল্প সময়ে MCQ নির্ভুলভাবে সমাধান করা।
ক্লাস রুটিন
কোর্স সম্পর্কে বিস্তারিত
- যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যোগ দেবে।
- যারা এইচএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে ভালো করতে চায়।
- যারা কলেজ লাইফ থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির বেসিক ক্লিয়ার রাখতে চায়।
- যারা কেমিস্ট্রির টপিকগুলো ভালোভাবে বুঝে বুঝে শিখতে চায়।
- যারা কেমিস্ট্রির গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ হতে চায়।
শিক্ষার্থীরা যা বলছে
ক্লাস করার জন্য প্রয়োজন হবে
ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
স্মার্টফোন অথবা পিসি
যেভাবে পেমেন্ট করবেন
পেমেন্ট করার সহজ ধাপগুলো জানতে ভিডিওটি দেখে নিন।
সচরাচর জিজ্ঞাসা
HSC 26 ব্যাচের জন্য
