HSC 26 অনলাইন ব্যাচ - ম্যাথ

তোমরা যারা এইচএসসি ২০২৬ পরীক্ষায় অংশ নিচ্ছো, তোমরা নিশ্চয়ই জানো যে, এইচএসসি পরীক্ষার মধ্যবর্তী সময়টা তোমার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। এই সময়ের প্রস্তুতির উপর শুধু এইচএসসি পরীক্ষার ফলাফল নয় বরং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নির্ভর করে। সাথে সেটা যদি হয় বিজ্ঞানের বিভাগীয় বিষয়, তাহলে তো সেটার গুরুত্ব আরও বেড়ে যায়। কেননা, এইচএসসি পর্যায়ে গ্যাপ রেখে গেলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পিছিয়ে যেতেই হবে।

আমরা অনেকেই কঠিন ভেবে হায়ার ম্যাথ ঠিকমত পড়ি না কিংবা পড়তে ভয় পাই। কারণ গণিতকে কমবেশি সবাই ভয় পায়। আবার অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে বিষয়টাকে আরও কঠিন ভেবে গ্যাপ করে ফেলে। কেননা এইচএসসি ম্যাথ স্কুলের ম্যাথের থেকে অনেকটাই জটিল হয়ে যায়।

ক্যালকুলাস, ত্রিকোণমিতি ইত্যাদি নানান টপিক নিয়ে শিখতে হলে প্রয়োজন অভিজ্ঞ শিক্ষক। তাই, তোমাদের এই উচ্চতর গণিত ১ম ও ২য় পত্র নিয়ে আমাদের এই অনলাইন ব্যাচ প্রোগ্রাম তোমাদের এই বিষয়ে থাকা গ্যাপ ও উচ্চতর গণিত ভীতি দূর করতে প্রস্তুত। এই প্রোগ্রামটি সাজানো হয়েছে এমনভাবে যেন একজন শিক্ষার্থী অল্প সময়ে এবং ইফেক্টিভভাবে কোর্সটি শেষ করতে পারে।

আর নয় কঠিন কঠিন ম্যাথের প্রবলেম দেখে ঘাবড়ে যাওয়া! আজই এনরোল করো “HSC 2026 অনলাইন ব্যাচ - ম্যাথ” প্রোগ্রামে যেন টেন মিনিট স্কুলের সাথে তোমার হায়ার ম্যাথে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয় ১০০ তে ১০০!

 

এই কোর্সে যা থাকছে

  • কোর্সটি করছেন ৩৬৫৬ জন
  • ২টি বিষয়
  • প্রতি সপ্তাহে ৩টি লাইভ ক্লাস
  • ডেইলি এক্সাম
  • অধ্যায়ভিত্তিক লেকচার শিট
  • অধ্যায় ভিত্তিক QNA ক্লাস ও রিপোর্ট কার্ড

তোমার ব্যাচের ফ্রি ফেসবুক গ্রুপে জয়েন করো

সারাদেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও এক্সপার্ট টিচারদের সাথে সবসময় কানেক্টেড থাকতে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে।

কোর্স ইন্সট্রাক্টর

HSC 26 অনলাইন ব্যাচ - ম্যাথ by Md Kamrul Hasan Shovon

Md Kamrul Hasan Shovon

DU (11+ Years Exp)
HSC 26 অনলাইন ব্যাচ - ম্যাথ by S M Shoumik Ahmed

S M Shoumik Ahmed

MIST (6+ Years Exp)
HSC 26 অনলাইন ব্যাচ - ম্যাথ by Sajan Chakraborty

Sajan Chakraborty

SUST (14+ Years Exp)
HSC 26 অনলাইন ব্যাচ - ম্যাথ by Tahmidul Yeasin Abid

Tahmidul Yeasin Abid

BUET (3+ Years Exp)

কোর্সটি করে যা শিখবেন

  • উচ্চতর গণিতে শুধু ভালো নম্বরই নয় বরং দক্ষ হওয়া।
  • হায়ার ম্যাথের থিওরি ভালোভাবে বুঝে সৃজনশীল অংশে লেখার মান উন্নয়ন করা।
  • পরীক্ষাভীতি ও গণিত ভীতি দূর করা।
  • অল্প সময়ে MCQ নির্ভুলভাবে সমাধান করা।

ক্লাস রুটিন

Cycle 1 (July 2024 - Nov 2024) Cycle 2 (Dec 2024 - Mar 2025)
অধ্যায় ১: ম্যাট্রিকস ও নির্ণায়ক (১ম পত্র)
অধ্যায় ৩: সরলরেখা (১ম পত্র)
অধ্যায় ৪: বৃত্ত (১ম পত্র)
অধ্যায় ৯: অন্তরীকরন (লিমিট পর্যন্ত) (১ম পত্র)
অধ্যায় ৬: ত্রিকোণমিতিক অনুপাত (১ম পত্র)
অধ্যায় ৭: সংযুক্ত কোনের ত্রিকোনমিতিক অনুপাত (১ম পত্র)
অধ্যায় ৮: ফাংশন ও ফাংশনের লেখচিত্র (১ম পত্র)
অধ্যায় ২: ভেক্টর (১ম পত্র)
অধ্যায় ৯: অন্তরীকরণ (লিমিট পরবর্তী অংশ) (১ম পত্র)
অধ্যায় ১০: যোগজীকরণ (১ম পত্র)
অধ্যায় ৩: জটিল সংখ্যা (২য় পত্র)
Cycle 3 (April 2025 - July 2025) Cycle 4 (Aug 2025 - Nov 2025)
অধ্যায় ১: বাস্তব সংখ্যা ও অসমতা (২য় পত্র)
অধ্যায় ৫: বিন্যাস ও সমাবেশ (১ম পত্র)
অধ্যায় ৪: বহুপদী ও বহুপদী সমীকরণ (২য় পত্র)
অধ্যায় ৭: বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমাধান (২য় পত্র)
অধ্যায় ৬: কণিক (২য় পত্র)
অধ্যায় ৫: দ্বিপদী বিস্তৃতি (২য় পত্র)
অধ্যায় ৮: স্থিতিবিদ্যা (২য় পত্র)
অধ্যায় ৯: সমতলে বস্তুকনার গতি (২য় পত্র)
অধ্যায় ১০: বিস্তার পরিমাপ ও সম্ভাবনা (২য় পত্র)
অধ্যায় ২ : যোগাশ্রয়ী প্রোগ্রাম (২য় পত্র)
   
   
HSC 2026 - Higher Math
দিন সন্ধ্যা ৬:৩০ টা
রবিবার উচ্চতর গণিত ১ম পত্র
মঙ্গলবার উচ্চতর গণিত ১ম পত্র
বৃহস্পতিবার উচ্চতর গণিত ১ম পত্র

কোর্স সম্পর্কে বিস্তারিত

- যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যোগ দেবে।

- যারা এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত বিষয়ে ভালো করতে চায়।

- যারা কলেজ লাইফ থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য হায়ার ম্যাথের বেসিক ক্লিয়ার রাখতে চায়।

- যারা হায়ার ম্যাথের টপিকগুলো ভালোভাবে বুঝে বুঝে শিখতে চায়।

- যারা হায়ার ম্যাথের গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ হতে চায়।

শিক্ষার্থীরা যা বলছে

Nayeem

Nayeem

সরকারি বিজ্ঞান কলেজ

ক্লাস করার জন্য প্রয়োজন হবে

  • ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)

  • স্মার্টফোন অথবা পিসি

যেভাবে পেমেন্ট করবেন

পেমেন্ট করার সহজ ধাপগুলো জানতে ভিডিওটি দেখে নিন।

সচরাচর জিজ্ঞাসা

HSC 26 ব্যাচের জন্য