HSC 28 বাংলা প্রথম পত্র: মাস্টার বুক
বাংলা ১ম পত্রে ভালো ফলাফল করতে হলে শুধু মুখস্থ করলেই হয় না, বুঝে পড়তে হয়। কিন্তু গদ্য,পদ্য, নাটক ও উপন্যাসের কঠিন লাইন, বহুনির্বাচনী-সৃজনশীল প্রশ্নোত্তর এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি—সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায়ই একাধিক বইয়ের পড়তে গিয়ে বিভ্রান্ত হয়। শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে 10 Minute School-এর Research Team প্রণীত HSC 28 বাংলা প্রথম পত্র মাস্টার বুক।
পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অংশের সহজ ব্যাখ্যা, বোর্ড ও ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নোত্তর এবং পর্যাপ্ত অনুশীলন—সবকিছু এখন এক বইয়েই। তাই আলাদা নোট বা একাধিক বইয়ের ঝামেলা আর নয়, তুমি শুধু পড়তে বসো, প্রস্তুতির বাকি কাজ এই বই করে দেবে।
বৈশিষ্ট্য
- সংস্করণ: ৩য় সংস্করণ
- কভার: পেপার কভার
- পেইজ কাউন্ট: ৬৫০
- ফ্রি ডেলিভারি
কোর্স সম্পর্কে বিস্তারিত
বাংলা ১ম পত্রের গদ্য-পদ্য মুখস্থ করা আর সেটার উপর ভিত্তি করে বোর্ড পরীক্ষায় ফলাফল ভালো করা, এই দুটো কিন্তু এক জিনিস না। অনেকে শুধু পাঠ্যবই মুখস্ত করে পরীক্ষা দিতে যায়, তারপর সৃজনশীল প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে গিয়েই আটকে যায়। শিক্ষার্থীদের এই সমস্যাগুলোর সমাধানের জন্যই 10MS Research Team এই MasterBook তৈরি করেছে।
এই বইয়ে NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের গদ্য,পদ্য, উপন্যাস ও নাটকের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে এর পুরো অংশই বইয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পদ্যের কঠিন লাইনগুলোর জন্য রয়েছে লাইন বাই লাইন দাগানো ব্যখ্যা এবং পাঠের প্রয়োজন অনুযায়ী চরিত্র বিশ্লেষণ। পাঠ্যবইয়ের মূল গদ্য, পদ্য, নাটক ও উপন্যাসকে এই থিওরি অংশে এমনভাবে সাজানো হয়েছে যেনো এটা সরাসরি তোমার নোট হিসেবে কাজ করে।
ক্লাস করার জন্য প্রয়োজন হবে
ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
স্মার্টফোন অথবা পিসি
যেভাবে পেমেন্ট করবেন
পেমেন্ট করার সহজ ধাপগুলো জানতে ভিডিওটি দেখে নিন।
সচরাচর জিজ্ঞাসা
উত্তর: যেসকল শিক্ষার্থী ২০২৮ সালে HSC পরীক্ষা দিবে।
