HSC 28 উচ্চতর গণিত প্রথম পত্র: মাস্টার বুক

উচ্চতর গণিতে কোনোও প্রশ্নের ধরন বুঝলে, সামান্য পরিবর্তনে সেটা আবার অচেনা লাগে। বেশিরভাগ শিক্ষার্থী তখন সূত্র মুখস্থ করতে বসে, কিন্তু কোন  গাণিতিক সমস্যায় কোন পদ্ধতি কাজ করবে, তা আর  বুঝতে পারে না। এই সমস্যার সমাধানেই 10 Minute School Research Team তৈরি করেছে  HSC 28 উচ্চতর গণিত প্রথম পত্র: মাস্টার বুক

NCTB অনুমোদিত সকল বইয়ের সমন্বিত থিওরি, টাইপভিত্তিকভাবে সাজানো গাণিতিক সমস্যা, বোর্ডে আসা বহুনির্বাচনি  ও সৃজনশীল  প্রশ্নোত্তর ,  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর —সবকিছু এখন এক বইয়েই। তাই আলাদা নোট বা একাধিক বইয়ের ঝামেলা আর নয়, তুমি শুধু পড়তে বসো, প্রস্তুতির বাকি কাজ এই বই করে দেবে।

বৈশিষ্ট্য

  • সংস্করণ: ৩য় সংস্করণ
  • কভার: পেপার কভার
  • পেইজ কাউন্ট: ৬৫০
  • ফ্রি ডেলিভারি

কোর্স সম্পর্কে বিস্তারিত

HSC-তে বেশিরভাগ বিষয়েই NCTB কোনো একটি নির্দিষ্ট পাঠ্যবই ঠিক করে দেয় না। বিভিন্ন লেখকের একাধিক বই শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায়ই একাধিক বইয়ের পড়তে গিয়ে বিভ্রান্ত হয়। 10MS Research Team এই সংকটের কথা মাথায় রেখে NCTB-অনুমোদিত সব বইয়ের থিওরি একসাথে সমন্বয় করে, গাণিতিক সমস্যাগুলোকে টাইপভিত্তিকভাবে সাজিয়ে এই Master Book তৈরি করেছে। প্রতিটি অধ্যায়ের থিওরি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেটা সরাসরি তোমার নোট হিসেবে কাজ করে। আলাদা করে নোট বানানোর দরকার নেই ।

সচরাচর জিজ্ঞাসা

উত্তর: যেসকল শিক্ষার্থী ২০২৮ সালে HSC পরীক্ষা দিবে।