[Add-on] HSC 28 মাস্টারবুক: আইসিটি

ICT-তে থিওরি বুঝলেও গাণিতিক কিংবা প্রোগ্রামিং সংক্রান্ত সমস্যায় এসে অনেকেই আটকে যায়, অন্যদিকে বোর্ড প্রশ্নের প্যাটার্নটা ধরতে ধরতেই পরীক্ষা চলে আসে। বেশিরভাগ শিক্ষার্থীই আলাদা আলাদা বই থেকে নোট করতে গিয়ে আসল প্রস্তুতিতে সময় দিতে পারে না।  এই সমস্যার সমাধানেই 10 Minute School Research Team তৈরি করেছে  HSC 28 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মাস্টার বুক। 

 NCTB-এর পাঠ্যবই এবং অনুমোদিত সব বইয়ের সমন্বিত থিওরি ,কঠিন টপিকগুলো চিত্রসহ সহজ ব্যাখ্যা, বোর্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি, সৃজনশীল  প্রশ্নোত্তর, গাণিতিক ও প্রোগ্রামিং সংক্রান্ত  সমস্যার সমাধান —সবকিছু এখন এক বইয়েই। তাই আলাদা নোট বা একাধিক বইয়ের ঝামেলা আর নয়, তুমি শুধু পড়তে বসো, প্রস্তুতির বাকি কাজ এই বই করে দেবে।

কোর্স সম্পর্কে বিস্তারিত

এইচ এস সি শিক্ষার্থীদের জন্য NCTB কর্তৃক আইসিটির একটি পাঠ্যবই নির্ধারণ করা হলেও বিভিন্ন স্বনামধন্য লেখকের বইকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায়ই একাধিক বইয়ের পড়তে গিয়ে বিভ্রান্ত হয়। 10MS Research Team এই সমস্যাটা মাথায় রেখে NCTB-অনুমোদিত সব বইয়ের থিওরি একসাথে সমন্বয় করে এই Master Book তৈরি করেছে। থিওরি অংশটি এমনভাবে গুছিয়ে লেখা হয়েছে যেন এটি সরাসরি তোমার নোট হিসেবে কাজ করে, আলাদা করে নোট বানানোর দরকারই নেই ।