HSC 28 পদার্থবিজ্ঞান প্রথম পত্র: মাস্টার বুক
পদার্থবিজ্ঞানের থিওরি বুঝতে পারা এবং এর ভিত্তিতে পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া - এই দুটো বিষয় নিয়েই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়। বেশিরভাগ শিক্ষার্থী থিওরি মুখস্থ করে, কিন্তু বোর্ডের প্রশ্নের ধরন ও গাণিতিক সমস্যার সাথে সেটা মেলাতে পারে না। এই সমস্যার সমাধানেই 10 Minute School Research Team তৈরি করেছে HSC 28 পদার্থবিজ্ঞান প্রথম পত্র : মাস্টার বুক।
NCTB অনুমোদিত সকল বইয়ের সমন্বিত থিওরি ,কঠিন টপিকগুলোর চিত্রসহ সহজ ব্যাখ্যা, বোর্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি , সৃজনশীল প্রশ্নোত্তর ও গাণিতিক সমস্যার সমাধান,বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর —সবকিছু এখন এক বইয়েই। তাই আলাদা নোট বা একাধিক বইয়ের ঝামেলা আর নয়, তুমি শুধু পড়তে বসো,প্রস্তুতির বাকি কাজ এই বই করে দেবে।
বৈশিষ্ট্য
- সংস্করণ: ৩য় সংস্করণ
- কভার: পেপার কভার
- পেইজ কাউন্ট: ৬০০
- ফ্রি ডেলিভারি
কোর্স সম্পর্কে বিস্তারিত
HSC-তে বেশিরভাগ বিষয়েই NCTB কোনো একটি নির্দিষ্ট পাঠ্যবই ঠিক করে দেয় না। বিভিন্ন লেখকের একাধিক বই শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায়ই একাধিক বইয়ের পড়তে গিয়ে বিভ্রান্ত হয়। 10MS Research Team এই সংকটের কথা মাথায় রেখে NCTB-অনুমোদিত সব বইয়ের থিওরি একসাথে সমন্বয় করে এই Master Book তৈরি করেছে। প্রতিটি অধ্যায়ের থিওরি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেটা সরাসরি তোমার নোট হিসেবে কাজ করে, আলাদা করে নোট বানানোর দরকারই নেই ।
সচরাচর জিজ্ঞাসা
উত্তর: যেসকল শিক্ষার্থী ২০২৮ সালে HSC পরীক্ষা দিবে।