Motion Graphics in After Effects
আপনি যদি Adobe After Effects দিয়ে মোশন গ্রাফিক্স শিখতে আগ্রহী হন, তাহলে এই কোর্সটি আপনার জন্যই! লোগো অ্যানিমেশন, মোশন ট্র্যাকিং, ক্যারেক্টার অ্যানিমেশনসহ Motion Graphics শেখার সঠিক দিকনির্দেশনা পেতে আজই এনরোল করুন!
এই কোর্সে যা থাকছে
- কোর্সটি করছেন ১১৬১৩ জন
- সময় লাগবে ৩০ ঘন্টা
- ৮০টি ভিডিও
- ২ সেট কুইজ
- ১৮টি প্রজেক্ট ফাইল
- ১টি নোট
- কোর্সের মেয়াদ আজীবন
কোর্স ইন্সট্রাক্টর

Ruhul Amin
Animator;
Founder & CEO, Binarilink
কোর্সটি যেভাবে সাজানো হয়েছে
৮০টি Hands-On ভিডিও লেকচার
কোর্সে রয়েছে Adobe After Effects-এর বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলর খুটিনাটি সবকিছু।
১৮ টি এক্সক্লুসিভ প্রজেক্ট ফাইল
নিজের পছন্দমতো সময় অনুশীলন করার সুযোগ
চ্যাপ্টারভিত্তিক কুইজ
চ্যাপ্টারভিত্তিক কুইজ-এর মাধ্যমে নিজেকে যাচাই
কোর্সটি করে যা শিখবেন
- Adobe After Effects ব্যবহার করে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ করা
- লোগো অ্যানিমেশন, প্লাগইন, মোশন ট্র্যাক, ইত্যাদি করার পদ্ধতি
- ভিডিও এফেক্টস এবং 2D ও 3D মোশন গ্রাফিক্সের বেসিক
- গ্রীন স্ক্রিনের ব্যবহার এবং ইন্ট্রো ও আউট্রো তৈরি
কোর্স সম্পর্কে বিস্তারিত
মোশন গ্রাফিক্স বলতে শুধু ডিজনি বা পিক্সারের অ্যানিমেশন মুভির মতো বিরাট পরিসরের কাজই বোঝায় না। নাটক বা সিনেমা শুরুর আগে আমরা যে টাইটেল অ্যানিমেশন দেখি সেটিও একপ্রকার মোশন গ্রাফিক্সের কাজ। ইন্টারনেট জুড়ে প্রতিনিয়ত বেড়ে চলা ভিডিও কনটেন্টের সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে মোশন গ্রাফিক্সের কাজ। আর সেই সাথে বাড়ছে একজন মোশন গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা।
কিছুটা অ্যাডভান্স লেভেলের স্কিল হওয়ায় অনেকেই মোশন গ্রাফিক্সের কাজ শিখতে ভয় পান। অনেকে দমে যান ভিডিও সফটওয়্যারগুলোর ইন্টারফেস দেখেই। তবে আনন্দের কথা হলো, কষ্ট করে এই স্কিলটি শেখা একদমই বিফলে যাবে না। বেশিরভাগ মানুষই সহজ স্কিল শিখতে চায় বলে মোশন গ্রাফিক্সের মতো তুলনামূলক কঠিন স্কিলগুলোতে প্রতিযোগিতা কম, পারিশ্রমিক বেশি।
গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেশনের জগতে মোশন গ্রাফিক্স অনন্য একটি স্কিল যা আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। আপনি যাতে নিজেই নিজেকে একজন মোশন ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন, তাই টেন মিনিট স্কুল নিয়ে এলো “Motion Graphic with Adobe After Effects”।
কোর্সটি ভাগ করা হয়েছে বিগিনার, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড মডিউলে- যাতে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন। এছাড়াও রয়েছে মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য এক্সক্লুসিভ গাইডলাইন। প্রতিদিন নিজেকে আগেরদিনের থেকে দক্ষ একজন মানুষে পরিণত করার এই যুগে নিজেকে এগিয়ে রাখতে তাই এনরোল করুন টেন মিনিট স্কুলের “Motion Graphic with Adobe After Effects”কোর্সে।
কোর্স সার্টিফিকেট
কোর্সটি সফলভাবে শেষ করলে আপনার জন্য আছে সার্টিফিকেট যা আপনি-
- আপনার সিভিতে যোগ করতে পারবেন
- লিংকডইন প্রোফাইলে সরাসরি শেয়ার করতে পারবেন
- ফেসবুকে এক ক্লিকেই শেয়ার করতে পারবেন

ক্লাস করার জন্য প্রয়োজন হবে
ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
স্মার্টফোন অথবা পিসি
যেভাবে পেমেন্ট করবেন
পেমেন্ট করার সহজ ধাপগুলো জানতে ভিডিওটি দেখে নিন।
সচরাচর জিজ্ঞাসা
- 'শুরু করুন' বাটনে ক্লিক করুন
- আপনার ফোন নম্বর বা ইমেইল দিয়ে লগ-ইন করুন
- লগ-ইন করা হয়ে গেলে 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন
- আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন এবং 'পেমেন্ট করুন' বাটনে ক্লিক করুন
- বিকাশ ব্যবহার করে পেমেন্ট করলে বিকাশ নম্বারটি ভবিষ্যৎ পেমেন্টের জন্য সেইভ করে রাখতে পারেন
- পেমেন্ট সম্পন্ন করার পর 'কোর্স শুরু করুন' বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কোর্সটি শুরু করতে পারবেন
- আপনার কেনা কোর্সটি আপনার প্রোফাইলের 'আমার কোর্সসমূহ' সেকশনে দেখতে পাবেন