English Grammar Crash Course

English Grammar এর নিয়ম মুখস্থ না করে সহজেই শিখে নিন গ্রামার ব্যবহারের উপায়। ১০০টি ভিডিও ক্লাসের মাধ্যমে শিখুন Sentence Structure, Tense সহ গুরুত্বপূর্ণ সব গ্রামার টপিক। এনরোল করুন আজই!

এই কোর্সে যা থাকছে

  • কোর্সটি করছেন ১৮৪৭৭ জন
  • সময় লাগবে ২৫ ঘন্টা
  • ১০০টি ভিডিও
  • ১০০ সেট কুইজ
  • ১০০টি নোট
  • কোর্সের মেয়াদ আজীবন

কোর্স ইন্সট্রাক্টর

English Grammar Crash Course by Sakib Bin Rashid

Sakib Bin Rashid

Principal Specialist, 10 Minute School
University of Dhaka

 

কোর্সটি যেভাবে সাজানো হয়েছে

২৫ ঘণ্টায় ইংরেজি গ্রামারের উপর দখল

২৫ ঘণ্টায় ইংরেজি গ্রামারের উপর দখল

ঘরে বসেই মাত্র ২৫ ঘণ্টায় মুক্তি মিলবে জটিল ইংলিশ গ্রামারের রুলসগুলো থেকে

১০০টি  উদাহরণভিত্তিক  ভিডিও লেকচার

১০০টি উদাহরণভিত্তিক ভিডিও লেকচার

সহজ টেকনিকে এবং প্র্যাকটিকাল উদাহরণের মাধ্যমে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা

লেসনভিত্তিক ১০০টি লেকচার শিট

লেসনভিত্তিক ১০০টি লেকচার শিট

প্রতি লেসন শেষে রয়েছে চ্যাপ্টারভিত্তিক Detailed নোটস

লেসনভিত্তিক  ১০০ সেট কুইজ

লেসনভিত্তিক ১০০ সেট কুইজ

সবশেষে রয়েছে কুইজ-এর মাধ্যমে নিজেকে যাচাই করা সুযোগ

কোর্সটি করে যা শিখবেন

  • নিয়ম মুখস্থ না করে প্র্যাকটিকাল উদাহরণের মাধ্যমে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়।
  • আত্মবিশ্বাসের সাথে Fluently ইংরেজিতে কথা বলা এবং কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়াই ইংরেজি লেখা।
  • স্কুল-কলেজের পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় সহজ টেকনিকে ইংলিশ গ্রামার -এর সব ভয় দূর করা।
  • কারো সাথে কথা বলার সময় ইংরেজি গ্রামার এর কমন ভুলগুলো এড়িয়ে চলা।
  • ইংরেজিতে বাক্য গঠনের সহজ থেকে জটিল বিষয়গুলোর সম্পর্কে সঠিক ধারণা।

কোর্স সম্পর্কে বিস্তারিত

প্রচলিত নিয়মে ইংরেজি গ্রামার মনে রাখতে স্ট্রাগল করতে হয় কম-বেশি আমাদের সবারই। খুব সহজ টেকনিকে এবং প্র্যাকটিকাল উদাহরণের মাধ্যমে গ্রামারের রুলসগুলো মনে রাখতে টেন মিনিট স্কুল নিয়ে এলো ‘English Grammar Crash Course’.


স্কুল-কলেজ থেকে গ্রামারের বেসিক মজবুত থাকলে যেকোনো ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। এছাড়াও কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পেতে ইংরেজিতে নূন্যতম মার্কস পেতেই হয়। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায়ও কনফিউজিং ইংলিশ গ্রামার রুলস থেকে প্রশ্ন আসে। তাই সব পর্যায়ের ছাত্রের জন্যেই ভীষণ জরুরি ইংরেজি গ্রামার -এ ভালো হওয়া।


আমাদের “English Grammar Crash Course”-এর কোর্স ম্যাটেরিয়ালগুলোর সাহায্যে গ্রামারের কোনো রুলস মুখস্থ না রেখেই বাস্তব জীবনে প্রয়োগ শেখা যাবে। বেসিক ইংরেজি গ্রামার যেমন: Noun, Pronoun, Articles, Right Forms of Verbs, Gerunds, Tense, ইত্যাদি ছাড়াও জটিল বিষয়, যেমন: Modals, Subjunctives, Inclusives, Redundancies ইত্যাদি শিখতে পারবেন সহজ পদ্ধতিতে।


আর ইংলিশ গ্রামার নিয়মে দক্ষ হয়ে উঠলেই ইংরেজি ভাষায় কথা বলা ও উচ্চারণের একটি দৃঢ় ভিত্তি তৈরি হবে। ঘরে বসেই মাত্র ২৫ ঘণ্টার এই কোর্সটিতে মুক্তি মিলবে জটিল ধাঁধার মতো গ্রামারের রুলসগুলো থেকে।


আজ থেকেই আপনার ইংরেজি গ্রামার দক্ষতায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে ভর্তি হোন এখনই।


শিক্ষার্থীরা যা বলছে

এই কোর্সটি করার মধ্য দিয়ে ইংরেজি গ্রামারের কঠিন নিয়মগুলো খুব সহজেই শিখতে পেরেছি সেই সাথে নিজের ভুলগুলো ধরতে পেরেছি। সুন্দর এবং সাবলীল উপস্থাপনায় সব মিলিয়ে কোর্সটি আমার কাছে চমৎকার লেগেছে।
Md. Yousuf

Md. Yousuf

শিক্ষার্থী, ডি কে সৈয়দ আতাহার আলী একাডেমি বিশ্ব বিদ্যালয় কলেজ

আলহামদুলিল্লাহ্‌! কোর্সটিতে ইংরেজি গ্রামারের সকল খুঁটিনাটি খুব সহজভাবে বোঝানো হয়েছে, ইংরেজি গ্রামারের common mistake-গুলো ধরতে পেরেছি ফলে এখন আর ইংরেজি গ্রামার নিয়ে ভয় হয়না।
Mustafizur Rahman Tamim

Mustafizur Rahman Tamim

শিক্ষার্থী, সরকারি রাজেন্দ্র কলেজ

ক্লাস করার জন্য প্রয়োজন হবে

  • ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)

  • স্মার্টফোন অথবা পিসি

যেভাবে পেমেন্ট করবেন

পেমেন্ট করার সহজ ধাপগুলো জানতে ভিডিওটি দেখে নিন।

সচরাচর জিজ্ঞাসা

- 'কোর্সটি কিনুন' বাটনে ক্লিক করুন
- 'শুরু করুন' বাটনে ক্লিক করুন
- আপনার ফোন নম্বর বা ইমেইল দিয়ে লগ-ইন করুন
- লগ-ইন করা হয়ে গেলে 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন
- আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন এবং 'পেমেন্ট করুন' বাটনে ক্লিক করুন
- বিকাশ ব্যবহার করে পেমেন্ট করলে বিকাশ নম্বারটি ভবিষ্যৎ পেমেন্টের জন্য সেইভ করে রাখতে পারেন
- পেমেন্ট সম্পন্ন করার পর 'কোর্স শুরু করুন' বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কোর্সটি শুরু করতে পারবেন
- আপনার কেনা কোর্সটি আপনার প্রোফাইলের 'আমার কোর্সসমূহ' সেকশনে দেখতে পাবেন